Saturday, 23 June 2018

কলব তৈরী না থাকলে, হেদায়াত নসীব হবে না। কুরআন পড়েও হেদায়াত লাভ হবে না। mufti atik ullah


কুরআন বোঝার মূলনীতি: ১৫আল্লাহভিমুখিতা (إنابة)। 

_______________________________
কুরআন কারীমের বিভিন্ন আয়াত দেখলে বোঝা যায়, হেদায়াতের পূর্বশর্ত হল, ইনাবত। আল্লাহঅভিমুখিতা। আল্লাহর দিকে কায়মনোবাক্যে সমর্পিত হওয়া। 
অন্তরে বিন্দুমাত্র ‘হঠকারিতা’ একগুঁয়েমী, অন্ধ অহমিকা, জাহিলিয়্যাতপ্রীতি, কুফরপ্রীতি থাকলে, বিশুদ্ধ ঈমান নসীবে জুটবে না। 
.

প্রথম আয়াত:
কুরআনের উপদেশ কার জন্যে?
إِنَّ فِي ذَٰلِكَ لَذِكْرَىٰ لِمَن كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ
নিশ্চয়ই এর ভেতর এমন ব্যক্তির জন্যে উপদেশ রয়েছে, যার আছে অন্তর কিংবা যে মনোযোগ দিয়ে কর্ণপাত করে (কাফ ৩৭)।
.
দ্বিতীয় আয়াত:
কুরআনী হিদায়াত কার জন্যে?
هَٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ مَّنْ خَشِيَ الرَّحْمَٰنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُّنِيبٍ
(এবং বলা হবে,) এটাই তা যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হত প্রত্যেক আল্লাহ অভিমুখী (গুনাহ থেকে) আত্মরক্ষাকারীর জন্যে। যে দয়াময় আল্লাহকে ভয় করে তাঁকে না দেখেই এবং আল্লাহর দিকে রুজুকারী অন্তঃকরণ নিয়ে উপস্থিত হয় (কাফ ৩২-৩৩)।
.
তৃতীয় আয়াত:
হেদায়াত বান্দার ইচ্ছায় নয়, আল্লাহর ইচ্ছায়।
قُلْ إِنَّ اللَّهَ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ أَنَابَ
বলে দিন, আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন আর তিনি তাঁর পথে কেবল তাদেরকেই আনয়ন করেন, যারা তাঁর দিকে রুজু হয় (রা‘দ ২৭)।
.
চতুর্থ আয়াত:
কুরআন বোঝার জন্যে, একটু জ্ঞানগম্যি, বুদ্ধিশুদ্ধি থাকাও জরুরী।
هَٰذَا بَلَاغٌ لِّلنَّاسِ وَلِيُنذَرُوا بِهِ وَلِيَعْلَمُوا أَنَّمَا هُوَ إِلَٰهٌ وَاحِدٌ وَلِيَذَّكَّرَ أُولُو الْأَلْبَابِ
এটা সমস্ত মানুষের জন্যে এক বার্তা এবং এটা এই জন্যে দেওয়া হচ্ছে, যাতে এর মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয় এবং যাতে তারা জানতে পারে সত্য মাবুদ কেবল একজনই এবং যাতে বোধ সম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে (ইবরাহীম ৫২)।
.
পঞ্চম আয়াত:
আমি চাইলেই হবে না, আল্লাহর বাছাইয়ে টিকতে হবে।
اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ
আল্লাহ যাকে চান বেছে নিয়ে নিজের দিকে টানেন। আর যে-কেউ তাঁর অভিমুখী হয় তাকে নিজের কাছে পৌঁছে দেন (শুরা ১৩)।
.
ষষ্ঠ আয়াত:
কুরআন কি আমার জন্যে? আমি কি মুত্তাকী?
هُدًى لِّلْمُتَّقِينَ
এটা হিদায়াত ভীতি অবলম্বনকারীদের জন্যে (বাকারা২)।
.
সপ্তম আয়াত:
ইনাবত ও তাকওয়া উভয়টাই জরুরী।
فِطْرَتَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا ۚ لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ مُنِيبِينَ إِلَيْهِ وَاتَّقُوهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَلَا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ
আল্লাহর সেই ফিতরত অনুযায়ী চলুন, যে ফিতরতের উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে কোনও পরিবর্তন সাধন সম্ভব নয়। এটাই সম্পূর্ণ সরল দীন। কিন্তু অধিকাংশ মানুষ জানে না। (ফিতরতের অনুসরণ কর) তাঁরই (অর্থাৎ আল্লাহরই) অভিমুখী হয়ে তাঁকে ভয় করুন, নামায কায়েম করুন এবং অন্তর্ভুক্ত হবেন না মুশরিকদের (রূম ৩০-৩১)।
.

কলব তৈরী না থাকলে, হেদায়াত নসীব হবে না। কুরআন পড়েও হেদায়াত লাভ হবে না।

mufti atik ullah----------------

হেদায়াত গ্রহণ ও গোমরাহী বর্জনের ক্ষেত্রে তার ইচ্ছার কোনও মূল নেই। সবকিছু আল্লাহর পক্ষ থেকে পূর্ব-নির্ধারিত হয়ে আছে। কিছু লোক এমনটা মনেও করে। এদেরকে ‘জাবারিয়া’ বলা হয়। এরা মানুষকে অক্ষম (মাজবুর) মনে করে। সবকিছু আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। নিজের কর্মে বান্দার কোনও হাত নেই। mufti atik ullah

কুরআন বোঝার মূলনীতি: ১৩
মাসয়ালায়ে জাব্বারিয়্যত (مُهر جَبّارِيْة)। 

-
এই মূলনীতি দ্বারা মূলত, কুরআন কারীমের কিছু আয়াতের উপর উত্থাপিত আপত্তির জবাব দেয়া হয়। কয়েকটা আয়াত নমুনাস্বরূপ দেখতে পারি,
প্রথম আয়াত:
خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ ۖ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ ۖ
আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর করে দিয়েছেন (বাকারা ৭)।
.
দ্বিতীয় আয়াত:
يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا ۚ
(এভাবে) আল্লাহ এ উদাহরণ দ্বারা বহু মানুষকে গোমরাহীতে লিপ্ত করেন এবং বহুজনকে হিদায়াত দান করেন (বাকারা২৬)।
.
তৃতীয় আয়াত:
يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۚ
তিনি যাকে ইচ্ছা (তার জেদি আচরণের কারণে) বিভ্রান্তিতে নিক্ষেপ করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দান করেন (নাহল ৯৩)।
.
চতুর্থ আয়াত:
إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَٰكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاءُ ۚ
(হে রাসূল!) সত্যি কথা হল, আপনি নিজে যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়াতপ্রাপ্ত করতে পারবেন না; বরং আল্লাহ যাকে চান হেদায়াতপ্রাপ্ত করেন (কাসাস ৫৬)। 

.

এ-ধরনের আয়াতগুলো দেখলে মনে হয়, মানুষ বেকসুর ও অক্ষম (মজবুর)। হেদায়াত গ্রহণ ও গোমরাহী বর্জনের ক্ষেত্রে তার ইচ্ছার কোনও মূল নেই। সবকিছু আল্লাহর পক্ষ থেকে পূর্ব-নির্ধারিত হয়ে আছে। কিছু লোক এমনটা মনেও করে। এদেরকে ‘জাবারিয়া’ বলা হয়। এরা মানুষকে অক্ষম (মাজবুর) মনে করে। সবকিছু আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। নিজের কর্মে বান্দার কোনও হাত নেই।
কেউ কেউ এ ধরনের আয়াত দেখে, ‘তাকদীর’কেই অস্বীকার করে বসে। আয়াতগুলো দেখে তারা বোঝে, মানুষ যদি ‘মাজবুর’ হতো, তাহলে শরীয়ত পালনের বাধ্যবাধকতা তার থাকত না। কারণ, সবকিছু যখন আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত, তাহলে শরীয়তে বিধি-নিষেধের মূল্য কোনও মূল্যও নেই আর বান্দার শরীয়ত মানতে বাধ্য (মুকাল্লাফও) নয়। যেহেতু মুকাল্লাফ (শরীয়ত মানতে বাধ্য) নয়, তাই তার আযাব-গযবও নেই। এই চিন্তা থেকে তারা মানুষকে পরিপূর্ণ স্বাধীন ইচ্ছার অধিকারী (মুখতারে কুল) এবং তার নিজের সমস্ত কর্মের কর্তা (খালেকে আফ‘আল) আখ্যায়িত দেয়। এই দলকে বলা হয়, কদরিয়্যা।
.
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা উপরোক্ত দুই দলের মাঝামাঝি। তারা বিশ্বাস করে, আল্লাহ তা‘আলাই সমস্ত কর্মের স্রষ্টা। এতে কোনও সন্দেহ নেই। তবে মানুষকে ভালোকর্ম বা মন্দকর্ম বেছে নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে। এজন্য মানুষ মুখতারে কুলও নয়, খালেকে আফ‘আলও নয়। 

.

মূল আলোচনায় যাওয়ার আগে, তাকদীরের প্রকারগুলো একটু জেনে নেয়া যাক। 

তাকদীর চার প্রকার,-------------------------------------
১: জ্ঞানগত তাকদীর (تقدير علمي)।
কোনও কিছু ঘটার আগে, সেই শুরু থেকেই তার জ্ঞান বা অবগতিমূলক তথ্য আল্লাহ কাছে আছে।
.
২: লিখিত তাকদীর (تقدير كتابي)।
সৃষ্টির সূচনারও আগে থেকে, প্রতিটি বস্তুর পরিণতি, লিখে রেখেছেন। যেমন অমুক জান্নাতি, অমুক জাহান্নামী।
.
৩: ইচ্ছামূলক তাকদীর (تقدير إرادي)।
মানুষ যে কাজই করুক, তার কাজের সাথে আল্লাহ ইচ্ছা (ইরাদা)-ও যুক্ত থাকে। আল্লাহ ‘ইরাদা’ না থাকলে, বান্দা কাজটা করতেই পারত না।
.
৪: সৃষ্টিগত তাকদীর (تقدير خلقي)।
আল্লাহ তা‘আলাই (ভালো বা মন্দ) প্রতিটি বস্তুর খালেক।
.

১: জাবারিয়্যা দলটি উপরোক্ত তাকদীরের প্রতিটি প্রকারকে মেনেই মানুষকে পরিপূর্ণ অক্ষম (مجبور محض) মনে করে।
২: কদরিয়্যারা শুধু তাকদীরের প্রথম প্রকার (تقدير علمي)-কে মেনে, বাকীগুলোকে অস্বীকার করে, মানুষকে মুখতারে কুল ও খালেকে আফ‘আল মনে করে।
৩: আহলে সুন্নাত ওয়াল জামা‘আত তাকদীরের সমস্ত প্রকারকে বিশ^াস করে বলে, মানুষ তার সমস্ত কর্মের ‘কাসেব’ (সম্পাদনকারী)। তবে ‘মাজবূরে মহদ’ নয়। আবার মুখতারে কুলও নয়।
.

এবার শুরুতে উত্থাপন করা অভিযোগের জবাবের দিকে নজর দেয়া যাক। 



-
আল্লাহ তা‘আলা আগে থেকেই কারো অন্তরে (কলবে) গোমরাহির (ভ্রষ্টতার) সীল (মোহর) মেরে দেন না। 
চারটা স্তর পার হওয়ার পর গোমরাহীর সীল মারেন।
১: সন্দেহ (شك)। দাওয়ায়ে তাওহীদের সত্যতার ব্যাপারে সন্দেহ পোষণ করা।
২: ভ্রষ্টতা (ضلال/إضلال)। নিজেও ভ্রষ্ট হয় অন্যকেও ভ্রষ্ট করে।
৩: কূটতর্ক (مجادلة)। তাওহীদ গ্রহণ না করে, নবীর সাথে বা তাওহীদের দাওয়াত দানকারীর সাথে তর্কে লিপ্ত হওয়া।
৪: মোহরে জাব্বারিয়্যত (مهر جبارية)। উপরের তিনটা স্তর পার হয়ে গেলে, আল্লাহ তার অন্তরে সীল মেরে দেন যে, সে আর হেদায়াত পাবে না। 

.
কলোক অসুস্থ্য। ডাক্তার তাকে বিণামূল্যে ওষুধ দিয়ে বলেছেন, ওষুধটা এখুনি সেবন করে নিন। নইলে রোগ আরো বেড়ে যাবে। লোকটার মনে সন্দেহের উদ্রেক হল। ওষুধটা সেবন করলে সত্যি সত্যি আরোগ্য লাভ করব? এটা প্রথম ধাপ সন্দেহ (شك)।
ডাক্তার আবারও জোর দিয়ে তাকে ওষুধটা সেবন করে নিতে বললেন। রুগী ডাক্তারের পরামর্শ মানতে সরাসরি অস্বীকার করে বসল। এটা দ্বিতীয় স্তর (ضلال/إضلال)।
ডাক্তার তাকে বুঝিয়ে শুনিয়ে আবার জলদি ওষুধটা সেবন করে নিতে বললেন। রুগি এবার ডাক্তারের সাথে তর্ক শুরু করে দিল। এটা কূটতর্ক (مجادلة)।
ডাক্তার দেখলেন, ওষুধ খেতে বিলম্ব করার কারনে, বেচারার রোগ আরোগ্যাতীত পর্যায়ে পৌঁছে গেছে। এ কারণে, ডাক্তার লিখে দিয়েছেন, চিকিৎসাতীত।
.
কোনও সুস্থ্য বিবেক-বুদ্ধিসম্পন্ন মানুষ এটা বলবে না, ডাক্তারের দোষেই রুগির চিকিৎসাতীত হয়েছে। সবাই রুগিকেই দুষবে।
.

আম্বিয়ায়ে কেরামও যখন কুরআনের আয়াতের মাধ্যমে কাফেরদেরকে দাওয়াত দেন, কাফেররা প্রথমে সন্দেহ করে। তারপর গোমরাহ (ভ্রষ্ট) হয়। তারপর নবীগনের সাথে বিতর্কে লিপ্ত হয়। আল্লাহ তা‘আলা তার অবস্থা দেখে আরোগ্যাতীত লিখে দেন,
خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ ۖ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ ۖ
আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর করে দিয়েছেন (বাকারা ৭)।
.
রুগির হঠকারিতায় ডাক্তারকে যেমন দোষা যাবে না, 
বান্দার হঠকারীতার কারণে গোমরাহীর চরম সীমায় পৌঁছে, কলবে সীল পড়ে যাওয়ায়, আল্লাহকে কেন (নাউযুবিল্লাহ) দোষা হবে? একটি আয়াতে উপরোক্ত চারটি স্তর একসাথে আছে,

وَلَقَدْ جَاءَكُمْ يُوسُفُ مِن قَبْلُ بِالْبَيِّنَاتِ فَمَا زِلْتُمْ فِي شَكٍّ مِّمَّا جَاءَكُم بِهِ ۖ حَتَّىٰ إِذَا هَلَكَ قُلْتُمْ لَن يَبْعَثَ اللَّهُ مِن بَعْدِهِ رَسُولًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ اللَّهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابٌ
বস্তুত এর আগে ইউসুফ তোমাদের কাছে এসেছিলেন উজ্জ্বল নিদর্শনাবলী নিয়ে। তখনও তোমরা তার নিয়ে আসা বিষয়ে সন্দেহে পতিত ছিলে। তারপর যখন তার ওফাত হয়ে গেল, তখন তোমরা বললে, তারপর আর আল্লাহ কোনও রাসূল পাঠাবেন না। এভাবেই আল্লাহ প্রত্যেক এমন ব্যক্তিকে পথভ্রষ্টতায় ফেলে রাখেন, যে হয় সীমালঙ্ঘনকারী সন্দিহান 
(মু’মিন ৩৪)। 
.

একটি দৃষ্টান্ত:---------------------

এক ব্যক্তি চুরি করেছে। স্বাক্ষী-সাবুদের ভিত্তিতে কাযি সাহেব চোরের হাত কাটার রায় দিলেন। রায় কার্যকর করা হল। কোনও বুদ্ধিমান মানুষ বলবে না,
ক. কাযির রায়ের কারণেই লোকটা চুরি করতে বাধ্য হয়েছে।
খ. কাযির দোষেই বেচারার হাত কাটা পড়ল।
.
আল্লাহ তা‘আলা পূর্বাপর সমস্ত বিষয়ে, স্বীয় ‘আগাম ইলমের’ সাহায্যে, মোহরে জাব্বারিয়্যত লিখে দিয়েছেন।

 আল্লাহ তা‘আলার এই লেখা বান্দাকে গোমরাহ হতে বাধ্য করেনি। বান্দা গোমরাহ হবে বলেই আল্লাহ তা‘আলা লিখেছেন।
.
আল্লাহ তা‘আলা আর কাযির লেখার মধ্যে পার্থক্য হল, কাযি চুরি করার পরে রায় লিখেছেন, আল্লাহ তা‘আলা কুফরি করার আগেই ‘মোহরে জাব্বারিয়্যত’ লিখে রেখেছেন। কাযি পরে লেখার কারণ, কাযির কাছে পূর্বাপরের ইলম নেই। আগাম ইলম নেই। এজন্য চুরি সংঘটিত হওয়ার পরেই কাযি চুরির ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল হতে পেরেছেন। পক্ষান্তরে আল্লাহ তা‘আলা আগে থেকেই কাফের কী করবে সেটা জানতেন, সেই জানা অনুসারেই ‘মোহরে জাব্বারিয়্যত’ লিখে দিয়েছেন।
.

তাকদীরে ইরাদি (تقدير إرادي) আর তাকদীরে খালকি (تقدير خلقي) একটু অস্পষ্ট থেকে গেছে। একটা উদাহরণ পেশ করা যাক। উপরে গিয়ে দুই তাকদীরের পরিচয় আবার জেনে নিতে পারি।
.
বন কর্তৃপক্ষ থেকে ঘোষণা দেয়া হল, বনের শেষ প্রান্তে নদী আছে। নদীর পাড়ে যাওয়া ভীষণ বিপদজনক। সেদিকে যেন কেউ না যায়। যাওয়ার চেষ্টাও না করা হয়। তবে সরকারের পক্ষ থেকে বলা আছে, নিষেধাজ্ঞা ঠেলে কেউ যেতে চাইলে, তাকে যেন যাওয়ার বন্দোবস্ত করে দেয়া হয়।
.

এমনি,
আল্লাহ তা‘আলা সবকিছুর স্রষ্টা। ভালো মন্দ কিছুর। সর্বময় কর্তা (ফায়েলে মুখতার)। তাই বান্দা যখন জেনেশুনেও মন্দ কাজের দিকে পা বাড়ায়, তখন আল্লাহ তাকে বাধা দেন না। কারণ বান্দাকে ‘বাছাইয়ের’ এখতিয়ার দিয়েছেন। বন্দা যেটাই বেছে নেয়, আল্লাহ ইচ্ছা (এরাদা)-ও তার সাথে যুক্ত হয়ে যায়।

mufti atik ullah from -----------


Friday, 1 December 2017

[পর্ব-৩/শেষ]-- মুফতি তাক্বি উসমানী দা.বা. এর প্রবন্ধ: অনাহূত ভাবনা (ওয়াসওয়াসা রোগ) ও তার প্রতিকার -------------

১১. আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকুন------------------


ভ্রুক্ষেপ না করা সত্ত্বেও যদি চিন্তার উৎপাত বন্ধ না হয় তাহলে এই কষ্টের উপরই সন্তুষ্ট থাকুন। 

কেননা, আপনার সম্পর্কে এটাই আল্লাহর ফয়সালা। এটাই আপনার তাকদীর। 

আল্লাহ যদি চান, আমি জীবনভর এই অবস্থায় থাকি তবে তো আমার অসন্তুষ্ট হওয়ার উপায় নেই। 

আমার এই কষ্টভোগই যদি আল্লাহর মর্জি হয় তবে এতেই আমি সন্তুষ্ট। কবি বলেন-
‘না মিলন উত্তম না বিচ্ছেদ। প্রিয় যাতে সন্তুষ্ট, উত্তম তাই।’


আল্লাহ যে হালতে রাখেন তাই আমার জন্য ভালো। 

অতএব চিন্তা-ভাবনায় জর্জরিত হয়েও আমি খুশি। 

কবির ভাষায় :

 তোমার এই এখতিয়ার নেই যে, পরিবেশিত শরবত সম্পর্কে মন্তব্য কর-তা স্বচ্ছ কি ঘোলা; বরং সাকী তোমার পেয়ালায় যা কিছু ঢেলে দিয়েছে তাই তার করুণা।


তাৎপর্য বুঝে আসুক বা না আসুক, কারণ পরিষ্কার হোক বা না হোক আল্লাহ তোমার জন্য যা নির্বাচন করেছেন তা-ই তাঁর করুণা।

--

১২. তোমার জন্য এটাই মুনাসিব------------------


অনেকের মনে প্রশ্ন জাগে যে, অমুকের তো এই সমস্যা নেই। সে কত শান্তিতে আছে। 

অমুক শায়খের সঙ্গে তার সম্পর্ক! আর আমি এই সব অনাহূত ভাবনায় জর্জরিত। এই হালতের জন্য কি আমিই উপযুক্ত ছিলাম? এই অস্থিরতার অনলে আমাকেই কেন দগ্ধ হতে হবে?


মনে রাখতে হবে যে, এটা অস্থিরতা ও ধৈর্য্যহীনতা। 

ভাই, তোমার সঙ্গে যে আচরণ করা হচ্ছে এটাই তোমার জন্য উপযোগী আর তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা তার জন্য উপযোগী। 

এটাও তাঁর দান, ওইটাও তাঁর দান। 

তার জন্য ওই অবস্থাটা ভালো, তোমার জন্য তোমার অবস্থা। তুমি যদি এই কষ্টের উপর ধৈর্য্য ধারণ করতে পার তবে আল্লাহর কাছে তোমার কি সমুচ্চ মর্তবা হাসিল হবে তুমি কি তা কল্পনাও করতে পার? 

অতএব অন্যের দিকে তাকাবে না। তুমি যা পেয়েছ তা তোমার জন্য অনেক বড় প্রাপ্তি।


আমার পেয়ালায় রয়েছে পানশালার সারাৎসার
আমাদের হযরত ডা. আবদুল হাই ছাহেব রা. একটা পংক্তি পড়তেন-
যার অর্থ : 

কে কী পেল, কতটা পেল তাতে আমার কী আসে যায়। আমার পেয়ালায় আল্লাহ যা দিয়েছেন আমার জন্য তো এটাই পানশালার সারবস্ত্ত।
--

১৩. সবরের আলাদা ছওয়াব রয়েছে----------------


 নিজের দায়িত্ব পালন করতে থাকুন। আর যেসব ভাবনায় আপনার ইখতিয়ার নেই তাতে মনোযোগ দিয়েন না। আর এ কারণে যে কষ্ট হয় তার সম্পর্কে ভাবুন যে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা তাঁরই ফয়সালা। 

তাকদীর। 

অতএব আমি এতে সন্তুষ্ট। এর ফলাফল এই হবে যে, এই সব চিন্তা আপনার কোনোই ক্ষতি করতে পারবে না; বরং কষ্টের উপর সবর করার কারণে ছওয়াব পাওয়া যাবে এবং আল্লাহর কাছে মর্তবা বুলন্দ হবে। 

অতএব এতে সুফলই সুফল, ক্ষতি কিছুমাত্রও নেই।
আপনি যখন ভাববেন যে, আল্লাহ আমার জন্য যা ফয়সালা করেছেন তাতেই আমি রাজি এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট তো ‘রিযা বিলকাযা’ 

(আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার) ছওয়াব আপনার আমল নামায় যুক্ত হবে। এছাড়া সবরের ছওয়াব তো আছেই।

--

১৪. দুনিয়াতে তো কষ্ট হয়েই থাকে-------------------------


দুনিয়াতে মানুষ যতই সাধ্য-সাধনা করুক, যতই যে বাদশাহ-আমীর হোক, পূর্ণ শান্তি কেউ পায় না। কেননা, দুনিয়া পূর্ণ শান্তির স্থানই নয়।
আল্লাহ তাআলা তিনটি জগৎ সৃষ্টি করেছেন। এক জগত, যেখানে শুধু শান্তি আর শান্তি, দুঃখ-কষ্ট, চিন্তা-পেরেশানী কিছুই নেই। এটা হল জান্নাত। 

দ্বিতীয় জগত যেখানে শুধু অশান্তি আর অশান্তি, শান্তির লেশমাত্রও নেই। এই জগত জাহান্নাম। 

আর তৃতীয় জগত হল দুনিয়া, যাতে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। এতে শান্তি যেমন আছে তেমনি অশান্তিও আছে। সুখের সঙ্গে দুঃখ আছে। এখানে কোনো আনন্দই নিরঙ্কুশ নয়, বিপদের কাঁটা তার সঙ্গে যুক্ত আছে। 

অতএব কেউ যদি কামনা করে, আমি শুধু শান্তিই পাব, দুঃখ ও পেরেশানী যেন আমাকে স্পর্শ না করে তবে তা কখনও পূরণ হবে না। যত বড় পুঁজিপতি হোক, শাসক হোক, সম্পদশালী হোক, জ্ঞানী-গুণী হোক, আলিম-ফাযিল হোক তাকে জিজ্ঞাসা করুন, কখনোই কি কোনো কষ্ট তোমার হয়নি? 

তার পক্ষে না বলা কখনো সম্ভব হবে না। অবশ্যই কোনো না কোনো কষ্টের স্বাদ তাকে আস্বাদন করতে হয়েছে।


অতএব এই দুনিয়াতে কষ্ট ভোগ করতেই হবে। এখন ইচ্ছা হলে এতে সবরও করা যায়, ইচ্ছে হলে বেছবরীও করা যায়। বান্দা যদি আল্লাহর ফয়সালায় এই বলে সন্তুষ্টি প্রকাশ করে যে, যে কষ্ট তাঁর পক্ষ থেকে এসেছে আমি তাতে রাজি। তাহলে সে আল্লাহ তাআলার শুভ সংবাদকে অন্তর্ভুক্ত হয়ে যাবে। 

ইরশাদ হয়েছে- (তরজমা)

‘নিশ্চয়ই সবরকারীদেরকে দেওয়া হবে অগণিত বিনিময়।’


এজন্য এই পৃথিবীতে যত শান্তি ‘রিযা বিলকাযা’র দ্বারা পাওয়া যায় তত আর কোনোভাবেই পাওয়া যায় না।


হযরত বাহলূল মাজযূব এর ঘটনা-----
হযরত বাহলূল মাজযূব রাহ.কে কেউ জিজ্ঞাসা করল, কেমন আছেন? 

তিনি বললেন, খুব ভালো আছি। অত্যন্ত শান্তিতে আছি। 

লোকেরা জিজ্ঞাসা করল, কেমন শান্তি? 

তিনি বললেন, আরে ভাই, ওই লোকের শান্তির পরিমাপ কে করতে পারে যার ইচ্ছার বিপরীতে কিছুই পৃথিবীতে হয় না! জগতের সকল বিষয় তো আমার ইচ্ছা মাফিক হচ্ছে! 

লোকেরা বলল, জনাব, পৃথিবীতে আজ পর্যন্ত এমন কেউ আসেনি, যার ইচ্ছে মাফিক সবকিছু হয়েছে। এমনকি নবীগণেরও ইচ্ছা-বিরোধী অনেক কিছু ঘটেছে। 

আপনার এমন কোন মাকাম হাসিল হয়ে গেল যে, আপনার ইচ্ছে বিরোধী কোনো কিছুই ঘটে না?

 তিনি বললেন, প্রকৃত বিষয় এই যে, আমি নিজের ইচ্ছাকে মাওলার ইচ্ছায় বিলীন করে দিয়েছি। তাঁর যা ইচ্ছা সেটাই আমার ইচ্ছা। তিনি যাতে খুশি আমিও তাতে খুশি। 

আর যেহেতু বিশ্বজগতে কোনো কিছুই তাঁর ইচ্ছার বিপরীতে ঘটে না তাহলে আমারও ইচ্ছার বিরোধী কোনো কিছু নেই। সমর্পণের এই শান্তি নিজ ফযল ও করমে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন।
--

১৫. ‘রিযা বিলকাযা’ তে রয়েছে প্রশান্তি---------------


মোটকথা, রিযা বিলকাযার চেয়ে বড় শান্তির উপায় আর নেই। এখন বান্দা এই পন্থায় শান্তি লাভ করতে পারে কিংবা শান্তির অন্বেষায় জীবনভর ছটফট করতে পারে।
হযরত রাহ.-এর উপরোক্ত মালফুযের সারকথা এই যে, ভ্রুক্ষেপহীনতা সত্ত্বেও যদি এই সব অনাহুত ভাবনা দূর না হয়; বরং যথারীতি তা আসতেই থাকে তাহলেও ভীত ও পেরেশান হওয়ার কারণ নেই। এক্ষেত্রে এই ভেবে হালতের উপর সন্তুষ্ট থাকাই কাম্য যে, আল্লাহ যখন আমার জন্য এটাই পছন্দ করেছেন তো আমি তাতে খুশী। তবে ওই সব ভাবনা মোতাবেক কাজ করা থেকে বিরত থাকুন।
আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমল করার তাওফীক দান করুন। আমীন।

-------abdullah al mamun
মূল প্রবন্ধ : মুফতি তকী উছমানী
অনুবাদ : মুহাম্মাদ যাকারিয়া আবদুল্লাহ

নিজে পড়ুন অন্যের সাথে শেয়ার করুন

Monday, 27 November 2017

মুফতি তাক্বি উসমানী দা.বা. এর প্রবন্ধ: === অনাহূত ভাবনা (ওয়াসওয়াসা রোগ) ও তার প্রতিকার [পর্ব-২]


--------------

৬. আরেকটি পদ্ধতি===============

আমার ওয়ালিদ ছাহেব (মুফতি শফী রহ.) বলতেন, 

যদি কোথাও অন্ধকার হয়ে আসে তবে তার সমাধান এই নয় যে, তুমি লাঠি নিয়ে অন্ধকার তাড়াতে নেমে পড়বে। কেননা, এভাবে অন্ধকার দূর হবে না। অন্ধকার দূর করার পন্থা এই যে, তুমি একটি বাতি জ্বালিয়ে দাও। বাতির আলো যেখানে পৌঁছবে সেখান থেকে অন্ধকার বিদায় নিবে।

মানুষের মনে শয়তানের পক্ষ থেকে যেসব কুচিন্তা, প্রশ্ন-সংশয় সৃষ্টি হয় সেগুলোও এক ধরনের অন্ধকার। একে তাড়ানোর চেষ্টায় লেগে যাওয়া সমাধান নয়; বরং তোমার মন-মস্তিষ্কে আল্লাহর স্মরণের বাতি জ্বালিয়ে দাও। বন্দেগী ও আনুগত্যের চেরাগ জ্বালিয়ে দাও। দেখবে আঁধার দূর হয়ে গেছে।--

৭. অন্য চিন্তায় মগ্ন হও----------------


এ ধরনের চিন্তা যদি বেশি আসে তাহলে এর সমাধান হযরত থানভী রাহ. এভাবে দিয়েছেন যে, এ ক্ষেত্রেও তা দূর করার চিন্তা ঠিক নয়। কেননা, যতই দূর করার চেষ্টা করবে ততই তা জোরদার হবে। এ সময় অন্য কাজে মনোনিবেশ কর কিংবা ভিন্ন চিন্তায় মশগুল হও।

- দর্শন শাস্ত্রে আছে-মানুষের চিন্তা এক মুহূর্তে দুই বিষয়ে নিবদ্ধ হয় না।তুমি যদি নিজেকে ভিন্ন কাজে বা ভিন্ন চিন্তায় মশগুল কর তাহলে প্রথম চিন্তা এমনিই দূর হয়ে যাবে।- চিন্তা দূর করার কোনো অযীফা নেইউপরের আলোচনায় হযরত রাহ. এই কথাটাই বলেছেন যে, ‘অনাহূত ভাবনার সমাধান ভ্রুক্ষেপহীনতা ছাড়া আর কিছু নয়।’ অর্থাৎ এর অন্য কোনো সমাধান নেই। লোকেরা আবেদন করে যে,নানা ধরনের ভাবনা মনে আসে, কোনো অযীফা দিন, যাতে এগুলো দূর হয়। তো হযরত বলছেন যে, এমন কোনো অযীফা নেই। এর একমাত্র সমাধান হল চিন্তা তাড়ানোর চিন্তা না করা।

--
৮. ঔষধ উদ্দেশ্য নয়, সুস্থতা উদ্দেশ্য তবে----------


এরপর একটি সূক্ষ্ম কথা বলা হয়েছে। তা এই যে, ----‘ভ্রুক্ষেপহীনতাকে মাধ্যম মনে করবে না, একেই মূল কাজ বলে মনে করবে। ভ্রুক্ষেপহীনতার দ্বারা চিন্তা-খেয়াল দূর হোক বা না হোক।’ 

অর্থাৎ উপরে যে বলা হয়েছে ভ্রুক্ষেপহীনতাই চিন্তা দূর করার উপায়। 

এর অর্থ এই নয় যে, ভ্রুক্ষেপহীনতা ঔষধের মতো নিছক উপায় মাত্র। দেখুন, মানুষ যখন কোনো রোগের জন্য ঔষধ ব্যবহার করে তখন তার মূল উদ্দেশ্য থাকে আরোগ্য লাভ করা। 

যেহেতু ঔষধ সেবন আরোগ্য লাভের উপায় তাই অবশ্যই এর গুরুত্ব রয়েছে কিন্তু তার গুরুত্ব আরোগ্য লাভের উপায় হিসেবেই, উদ্দেশ্য হিসেবে নয়। মূল উদ্দেশ্য তো আরোগ্য লাভ করা। এজন্য ঔষধ সেবনের পর মানুষ সুস্থতার অপেক্ষায় থাকে। একদিন, দুইদিন, তিন দিন ঔষধ সেবনের পরও যদি সুফল না আসে তাহলে মানুষ চিকিৎসকের শরণাপন্ন হয়।

--

৯. এই সমাধান নিছক ঔষধ নয়------------------


হযরত রাহ. বলছেন যে, অনাহূত ভাবনা দূর করার জন্য যে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে 

অর্থাৎ সে দিকে ভ্রুক্ষেপ না করা-এটাকে নিছক ঔষধ মনে করবে না। অর্থাৎ এই ব্যবস্থা প্রয়োগের পর চিন্তা দূর হল কি হল না এই অপেক্ষায় না থেকে নিজ কাজে মশগুল থাকবে। 

মনে রাখতে হবে যে, এটা নিছক মাধ্যম নয়, এটাই মূল কাজ। অতএব একদিন, দুইদিন, তিন দিন এই পন্থা অনুসরণের পরও যদি দেখা যায়, অবস্থার উন্নতি হচ্ছে না তবুও তা পরিত্যাগ করা যাবে না। চিন্তার সমস্যায় সেদিকে মনোযোগ না দেওয়াই মূল কাজ। অতএব জীবনভর অবাঞ্ছিত চিন্তা থেকে নিষ্কৃতি না পেলেও এই পন্থাই অনুসরণ করে যেতে হবে। 

চিন্তা আসুক আপনি অন্য দিকে মনোযোগ দিন। আবার আসুক, আবার অন্য চিন্তায়, অন্য কাজে ব্যস্ত হোন। এটাই সমাধান এবং এটাই করণীয়।--

১০. মানসিক প্রশান্তি উদ্দেশ্য নয়-------------------


এরপর হযরত রাহ. আরেকটি সূক্ষ্ম কথা বলেছেন। তা এই যে, ‘মানসিক প্রশান্তি লাভকে মূল লক্ষ বানাবে না।’ 

অর্থাৎ এই সব ভাবনা দূর হোক-এটা আপনি কেন কামনা করছেন? মানসিক প্রশান্তির জন্য? এই সব চিন্তা সর্বদা আপনার মন-মস্তিষ্ককে অস্থির করে রাখে, তাই স্থিরতা ও প্রশান্তির জন্য তা থেকে নিস্তার পাওয়া দরকার? 

এই সম্পর্কে হযরত রাহ.-এর বক্তব্য এই যে, প্রশান্তি লাভকে উদ্দেশ্য বানোনো যাবে না; বরং উদ্দেশ্য এই হবে যে, ওইসব ভাবনা থেকে মনকে মুক্ত করে প্রয়োজনীয় কাজে মনোনিবেশ কর। যদি প্রশান্তি লাভই কাম্য হয় তবে তো মনের চাহিদা পূরণই উদ্দেশ্য হল।

-------
to be continue--------- abdullah almamun.
নিজে পড়ুন অন্যের সাথে শেয়ার করুন

মুফতি তাক্বি উসমানী দা.বা. এর প্রবন্ধ: --- অনাহূত ভাবনা (ওয়াসওয়াসা রোগ) ও তার প্রতিকার [পর্ব-১]


---------------

১. অনাহূত চিন্তা-ভাবনার চিকিৎসা হল ভ্রুক্ষেপ না করা--------------------


হযরত থানভী রাহ. এক মালফূযে একটি ব্যাপক প্রশ্নের উত্তর দিয়েছেন। 

মানুষের মনে বিভিন্ন মন্দ ভাবনা আসে। কখনও এমনসব অবাঞ্ছিত চিন্তাও তার মনে উদয় হয় যে, ঈমান সম্পর্কেই সন্দেহ সৃষ্টি হয়ে যায়। 

সম্ভবত এমন কোনো মানুষ নেই, যার মনে এ ধরনের চিন্তা কখনই আসে না। সবার মনেই তা আসে এবং এর কারণে মানুষ পেরেশান হয়। বিশেষত যে ব্যক্তি দ্বীনের পথে চলার ইচ্ছা করেছে এবং চলতে আরম্ভ করেছে তার মনে এ ধরনের চিন্তা খুব বেশি আসে।


অন্যদিকে দ্বীনদারীর দিকে যাদের কোনো ভ্রুক্ষেপ নেই, সারা দিন দুনিয়াবী কাজকর্মে মগ্ন, গুনাহর কাজে লিপ্ত তাদের মনে এই সব চিন্তা আসে না। 

এগুলো তাদের মনেই আসে যারা আল্লাহর রাস্তায় চলতে আরম্ভ করেছে। কোনো কোনো চিন্তা তো এতই ভয়াবহ যে, মানুষ তার ঈমানের ব্যাপারেও আশংকায় পড়ে যায়। 

কখনও আল্লাহ তাআলা সম্পর্কে প্রশ্ন-সংশয় আসে, কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কখনও কুরআন মজীদ ও হাদীস শরীফ সম্পর্কে, কখনও বা শরীয়তের বিধিবিধান সম্পর্কে। 

এ সময় সঠিক নির্দেশনা না পেলে গোমরাহীর মধ্যে পড়ে যাওয়ার আশংকা থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন।ওই দিকে ভ্রুক্ষেপ করবেন না,


হযরত রাহ. বলেন, -- এ সমস্যার সমাধান হল ভ্রুক্ষেপহীনতা। মন্দ চিন্তা যদি আসে তবে আসুক। সেদিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই। এই চিন্তাই করবেন না যে, কী চিন্তা আসছে আর কী যাচ্ছে।--

২. এই সব চিন্তাও ঈমানের আলামত----------------


এখানে মনে রাখতে হবে যে, এই সব অবাঞ্ছিত চিন্তাও ঈমানের আলামত। 

হাদীস শরীফে এসেছে, এক সাহাবী হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল! অনেক সময় আমার মনে এমন সব কথা আসে, যা মুখে উচ্চারণ করার চেয়ে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়াও আমার কাছে অধিক পছন্দনীয়। 

আমি কী করতে পারি? 

দেখুন,নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী জওয়াব দিলেন! তিনি বললেন-‘এটা তো খাঁটি ঈমানের আলামত।’ 

(সহীহ মুসলিম, কিতাবুল ঈমান, বাবু বয়ানিল ওয়াসওয়াসা ফিল ঈমান)


অর্থাৎ এই সব অবাঞ্ছিত চিন্তা তো ঈমানের চিহ্ন। কেননা, এসব চিন্তা শুধু মুমিনের মনেই আসে, পাপাচারীর মনে আসে না।


চোর ওই ঘরেই সিঁধ কাটে যাতে ধন-সম্পদ আছে.
হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রাহ. এই হাদীসের ব্যাখ্যায় বলেন, ----
চোর ওই গেরস্তের বাড়িতেই যায় যার মালদৌলত আছে। যে ঘরে কিছু নেই সেখানে চোর কেন যাবে? 

তো এই চোরও (শয়তান) ওই অন্তরেই কুমন্ত্রণা দেয় যাতে ঈমানের দৌলত আছে। অন্তরে যদি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি ঈমান না থাকত তাহলে শয়তানের সেখানে যাওয়ার ও কুমন্ত্রণা দেওয়ার প্রয়োজনই হত না। 

এজন্য এইসব অনাহূত চিন্তা যখন মনে আসে তো প্রথম কর্তব্য হল আল্লাহর শোকর গোযারী করা যে, আলহামদুলিল্লাহ, আমার অন্তরে ঈমান আছে। তা না হলে এই সব চিন্তা আমার মনে সৃষ্টি হত না।



--

৩. মন্দ চিন্তায় উদ্বিগ্ন হওয়া ঈমানের আলামত-------------------


এটা ঈমানের লক্ষণ এই ভাবেও যে, আপনার মনে এই সব কথা আসলে আপনি উদ্বিগ্ন হন। আপনার কাছে এগুলো মন্দ চিন্তা বলে মনে হয়। ভেবে দেখুন, অন্তরে যদি ঈমান না থাকত তাহলে কি আপনি উদ্বিগ্ন হতেন না কিংবা একে মন্দ বলে মনে করতেন? বোঝা গেল যে, অন্তরে ঈমানের দৌলত রয়েছে।

মন্দ চিন্তা কেন আসে
কুরআন মজীদে আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্তনাবাণী শুনিয়েছেন। ইরশাদ হয়েছে- (তরজমা) আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহর শরণাপন্ন হও। -সূরা আ‘রাফ ২০০
অর্থাৎ শয়তানের পক্ষ হতে যে সব মন্দ ভাবনা সৃষ্টি হয় 
---

এগুলো প্রকৃতপক্ষে শয়তানের কুমন্ত্রণা। এভাবে সে মুমিনদেরকে পেরেশানীতে ফেলতে চায়। আল্লাহ তাআলা বলেন, এই কুমন্ত্রণা মুমিনদের চুল পরিমাণ ক্ষতি করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। 

এজন্য এইসব অনাহূত ভাবনা যখন আপনাকে বিরক্ত করে তখন স্মরণ করুন যে, এটা ঈমানের আলামত। শয়তান তার উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। তাকে বলে দিন, ঠিক আছে তুমি তোমারা মতো চেষ্টা কর, আমিও আমার মতো চেষ্টা করছি। এরপর নিজ কাজে মগ্ন হয়ে যান। 

এদিকে বেশি মনোযোগ দিবেন না। কেননা, এইসব অবাঞ্ছিত চিন্তাকে গুরুত্ব দিয়ে কীভাবে তা দূর করা যায় এ চিন্তায় পড়ে গেলে আপনি এখানেই আটকা পড়ে যাবেন। সামনে অগ্রসর হওয়া আর সম্ভব হবে না। এভাবে শয়তানের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে।

৪. একটি দৃষ্টান্ত--------------------

হযরত থানভী রাহ. একটি দৃষ্টান্তের মাধ্যমে বিষয়টা বুঝিয়েছেন। 

তিনি বলেন, ধর, কারো কাছে বাদশাহের পক্ষ থেকে আমন্ত্রণ এসেছে যে, অমুক সময় দরবারে উপস্থিত হবে। তোমাকে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে এবং পুরষ্কৃত করা হবে। 

আমন্ত্রিত ব্যক্তি প্রস্ত্তত হয়ে দরবারের উদ্দেশ্যে রওয়ানা হল। 

পথিমধ্যে দুটি কুকুর রাস্তার দুই পার্শ্বে দাড়িয়ে ঘেউ ঘেউ করতে লাগল। এখন তার কী করা উচিত? যথাসময়ে দরবারে পৌঁছার জন্য কোনো দিকে ভ্রুক্ষেপ না করে দ্রুত পথ চলা উচিত, না ওই কুকুরগুলোর চিৎকার বন্ধ করার চেষ্টায় লেগে যাওয়া উচিত? বুদ্ধিমানের কাজ কী হবে?

যদি সে কুকুর তাড়ানোর জন্য সেগুলোর পিছনে পিছনে ছুটতে থাকে তাহলে তো সময়মতো দরবারে পৌঁছা তার পক্ষে সম্ভব হবে না। 

এজন্য বুদ্ধিমানের কাজ এটাই যে, কুকুরগুলো চিৎকার করতে থাকুক, তুমি যেখানে যেতে মনস্থ করেছ সেখানে কীভাবে দ্রুত পৌঁছা যায় সেই চিন্তা কর। তুমি যদি কুকুরের চিৎকার থামানোর চিন্তায় পড়ে যাও তাহলে দরবারে পৌঁছার সুযোগ হাতছাড়া হয়ে যাবে।


--

একইভাবে তোমরা যে ইবাদত করছ এটা হল আল্লাহর দরবারে উপস্থিতি। এই সৌভাগ্যের মুহূর্তে যেসব বিক্ষিপ্ত ভাবনা তোমার অন্তরে সৃষ্টি হচ্ছে এগুলো হল কুকুরের চিৎকার। যদি তোমরা সেদিকে মনোযোগ দাও এবং তা দূর করার চিন্তায় মগ্ন হয়ে পড় তাহলে শয়তানের উদ্দেশ্য হাসিল হবে আর তোমরা সাক্ষাতের সৌভাগ্য থেকে বঞ্চিত হবে।

৫. নিজ কাজে মশগুল থাকুন--------------


এজন্য এই সমস্যার সমাধান হল, ভ্রুক্ষেপ না করা। 

অর্থাৎ কী চিন্তা আসল, কী চিন্তা গেল-তা না ভেবে নিজের কাজে মশগুল থাকুন। যেমন এখন আপনার নামায পড়ার সময়, আপনার মনে যে ভাবনাই আসুক আপনি নামাযে মশগুল হয়ে যান। আপনার এখন তেলাওয়াতের সময়, মনে যত চিন্তাই আসুক আপনি তেলাওয়াতে মশগুল হয়ে যান। এভাবে অন্য কোনো কাজের সময় হয়ে থাকলে তাতে লেগে যান। 

মোটকথা, এদেরকে আপনার নির্ধারিত কাজে প্রতিবন্ধক হওয়ার সুযোগ দিবেন না। এটাই সমাধান। তা না করে আপনি যদি চিন্তা দূর করার চিন্তায় পড়ে যান তাহলে সমস্যার সমাধান হবে না।

-------

to be continue..........abdulla almamun
নিজে পড়ুন অন্যের সাথে শেয়ার করুন

Wednesday, 22 November 2017

মানুষের যে কোন কাজ আল্লাহ কে খুশী করার জন্য হওয়া বাঞ্ছনীয় |কে কি ভাবল, কে কি বলল সেটা দেখার বিষয় না; কারণ প্রতিদান তো রবের কাছে | নিন্মে দেখুন মেয়েরা কেন মুখ ঢেকে রাখে?

মুখ ঢাকার ব্যপারে এই কন্সেপ্ট টা সবার ক্লিয়ার থাকা উচিত |
. --------------------------------------------------------------------------------

.

যারা বলেন, পরপুরুষের সামনে
মেয়েরা তাদের চেহারা খোলা
রাখতে পারবে! তাদের জন্য: -------------------------
.


হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও
কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে
বলুন, তারা যেন তাদের চাদরের
কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না।আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। 

(সুরাহ আহযাব : ৫৯ )
.

.
হযরত ইবনে আব্বাস (রা.) এই আয়াতের
ব্যাখ্যা করতে গিয়ে বলেন "আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে চাদর দ্বারা মস্তক ও চেহারা আবৃত করার নির্দেশ দিয়েছেন " ।
(তফসীরে ইবনে কাসীর ৩/২৭৪)
.

.
আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘ইহরাম গ্রহণকারী নারী যেন নেকাব ও
হাতমোজা পরিধান না করে।’
-সহীহ বুখারী ৪/৬৩, হাদীস : ১৮৩৮


উম্মুল মুমিনীন আয়েশা রা. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে তাঁর হজ্বের বিবরণে বলেছেন, ‘ইহরামের কারণে
তারা নেকাব খোলা রাখতেন, কিন্তু যখন পুরুষেরা নিকট দিয়ে অতিক্রম করত তখন তারা মুখমন্ডল আবৃত করে ফেলতেন। তারা চলে যাওয়ার পর নেকাব তুলে ফেলতেন।’
-মুসনাদে আহমদ ৬/৩০; সুনানে
আবু দাউদ, হাদীস : ১৮৩৩; সুনানে ইবনে
মাজাহ হাদীস : ১৭৫৭।
.

.
হযরত আয়েশা রা. ইফ্কের দীর্ঘ
হাদীসে বলেছেন-‘আমি আমার
স্থানে বসে ছিলাম। একসময় আমি
ঘুমিয়ে পড়ি। 

সফওয়ান ইবনে মুয়াত্তাল
আসসুলামী ছিল বাহিনীর পিছনে। সে
যখন এখানে পৌঁছল তখন একজন ঘুমন্ত
মানুষের আকৃতি দেখতে পেল। এরপর সে
আমার নিকট এলে আমাকে চিনে
ফেলল। কারণ পর্দা বিধান অবতীর্ণ
হওয়ার আগে সে আমাকে দেখেছিল।
তখন সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন বলে ওঠে, 

যার দরুণ
আমি ঘুম থেকে জেগে উঠি এবং ওড়না
দিয়ে নিজেকে আবৃত করে ফেলি।
অন্য রেওয়ায়েতে আছে, ‘আমি ওড়না
দিয়ে আমার চেহারা ঢেকে ফেলি।’


- সহীহ বুখারী ৫/৩২০; সহীহ মুসলিম,
হাদীস : ২৭৭০; জামে তিরমিযী,
হাদীস : ৩১৭৯

.

.
আল্লামা ইবনে তাইমিয়া রাহ.
বলেন-‘সঠিকতর সিদ্ধান্ত এই যে, নারীর
জন্য পরপুরুষের সামনে দুই হাত, দুই পা ও
মুখমন্ডল খোলা রাখার অবকাশ নেই।’
-মাজমুউল ফাতাওয়া ২২/১১৪

.

.
ইবনুল কাইয়িম রাহ. বলেন, ‘নারী
নামায আদায়ের সময় দুই হাত ও মুখমন্ডল
খোলা রাখতে পারেন, কিন্তু এভাবে
বাজারে ও লোকের সমাগমস্থলে
যাওয়ার অবকাশ নেই।’
-ই’লামুল মুয়াক্কিয়ীন ২/৪৭

.
.

শায়খ ইবনে বায রাহ., শায়খ ইবনে
উছাইমীন ও শায়খ ইবনে জিবরীনও একই
ফতোয়া দিয়েছেন। দেখুন :
রিসালাতুন ফিলহিজাবি ওয়াসসুফূর,
পৃ.১৯; ফাতাওয়া উলামাইল বালাদিল
হারাম পৃ. ১১৬৯



এর পরেও কি বলতে হবে মেয়েরা কেন মুখ ঢেকে রাখে? এর পরেও কি বলব মুখ খোলা রাখলেও হবে? আল্লাহ ই সর্বাধিক জ্ঞানী |যারা বুঝে তাদের জন্য ১টা হাদীস ই যথেষ্ট, আর যারা বুঝতে চায়না; তাদের হাজারটা হাদীস দেখালেও লাভ নেই |
আল্লাহু মুস্তায়ান |
মানুষের যে কোন কাজ আল্লাহ কে খুশী করার জন্য হওয়া বাঞ্ছনীয় |কে কি ভাবল, কে কি বলল সেটা দেখার বিষয় না; কারণ প্রতিদান তো রবের কাছে 


Friday, 17 November 2017

আর এটা সম্ভব তখনই যখন আপনি শিখবেন , আমল করবেন , শিখাবেন আর সবর করবেন ... ইলম অর্জন করা প্রত্যেক টা মানুষের উপর ওয়াজিব ... এই ইলম স্কুল কলেজের ইলম না , এই ইলম সেই ইলম যেই ইলম আপনি পাবেন কোন সহিহ ইসলাম শিক্ষার মাদরাসায় ...

আমার_বাচ্চার_ভবিষ্যৎ-----------------------------

ছোট এক লাইনের এই কথাটি মা বাবার সব চেয়ে বড় মাথা ব্যাথার কারন !! 


বাচ্চা গড়ে তুলার কারিগর বলে কথা , 

একটু এদিক ওদিক হলেই তো পথভ্রষ্ট হয়ে যাবে !!


বেশির ভাগ মা বাবা কে দেখা যায় তাদের বাচ্চাদের কে নিয়ে প্লান করেন বাচ্চার বিয়ে পর্যন্ত ,
এই স্কুলে এরপর ঐ স্কুলে এরপর ঐ কলেজ এরপর ডক্টর না হয় ইঞ্জিনিয়ার এরপর বিয়ে ,
 মেয়েকে তুলে দেন জামাইর হাতে আর ছেলের দায়িত্ব বউ কে দিয়ে বলেন এইবার তুমি সামলাও ,
ছেলে মেয়েদের বলেন এবার নিজের লাইফ নিজেই গুছাও আমাদের কাজ শেষ !!


আদর্শ শিক্ষিত হিসেবে গড়ে তুলে দেন সন্তান কে ...
 কিন্তু শুধু মাত্র দুনিয়ার জন্য !!
আখেরাতের জন্য কতটুক শিক্ষা দেন সন্তান কে ??


বাচ্চাকে যেভাবে এ বি সি সরে অ সরে আ শিখান সেভাবে কি নামাজের সুরা গুলা শিখান ? দুয়া গুলা শিখান ? ৪ বছর হলে স্কুলে দেন ৭ বছর হলে নামাজ শিখান ?মেয়েকে ৯-১২ বছর হলে মেয়েলি ব্যাপার গুলো শিখান । পর্দা করতে শিখান ?


অনেক মা বাবা কে দেখছি আজকাল বাচ্চার ৩/৪ বছর হলেই জানতে চান বাচ্চা কে মাদরাসায় দিবো নাকি স্কুলে ? তাদের ইচ্ছা থাকে মাদরাসায় দিতে , শিক্ষা সফরের শুরু টা তারা আল্লাহ্‌ বিল্লাহ করে শুরু করতে চান , কেজি ওয়ান টু হলে এরপর তুলে স্কুলে দিয়ে দেন ...


ব্যাপার টা অনেক টা এমন , আম গাছ কেটে তার শিকড়ের উপর শিকড় ছাড়া একটি পেয়ারা গাছ লাগিয়ে দিলেন !


গোঁড়ায় পানি দিলে আম গাছের শিকড় মজবুত হবে ঠিকই কিন্তু পেয়ারা গাছ সম্পুর্ন ইয়ুজলেস !!


অনেক কে দেখা যায় এই প্রাথমকি ইসলাম শিক্ষাটাই মনে রাখে আজীবন, সেই দুই এক বছর যে মাদরাসায় গিয়েছিল এরপর আর ইসলামিক কোন জ্ঞান তার লাভ করা হয়নি , 

কয়েকটি ভুল ভাল উচ্চারিত সুরা , দুই চারটা গাইর সহিহ আমল আর এক গাদা ভুল ধারনা !!! 


যেমন শুধু হিজাব করলেই পর্দা হল, মনের পর্দা বড় পর্দা , যে কোন ওজরে নামাজ ছাড়া যায় , আল্লাহ্‌ বুঝেন উনি মাফ করে দিবেন , এক্সামের জন্য নামাজ রোজা না রাখা , ইসলাম শান্তির ধর্ম , এই ধর্মে সব জায়েজ মানে যেই কোন কাজে শান্তি লাগা মানেই এটা জায়েজ ... ইত্যাদি ... 


এইসব ধারনা ও স্বল্প জ্ঞান আমাদের কে বাধা দিবে জান্নাতে যেতে ...


মা বাবার ধারনা মাদরাসায় পরে কি হবে ? বেশি কামাই করতে পারবেনা , মাদ্রাসার হুজুর আর ইমাম দের কতই বা বেতন ?ইত্যাদি ...


তাদের চিন্তা শুধু মাত্র দুনিয়াবি !! এটা ভাবেনা মুমিন দের জন্য দুনিয়া কত কষ্টের ?

স্বল্প রোজগার হবে ঠিকই কিন্তু আখেরাতের ব্যাংক ব্যালেন্স যে ধেই ধেই করে বাড়ছে সেটা বুঝেনা ...


সন্তানের ভিতর দ্বীনের বুঝ থাকলে মা বাবার শান্তি , আর এই বুঝ না থাকলে মা বাবার অশান্তি !!


স্কুল কলেজের বই তে দুই ধরনের শিক্ষা থাকে , 

এক ধরন হইল পুরাই ইয়ুজলেস যা আজ পর্যন্ত কারো কাজে আসে নাই , 

আরেক ধরনের হল কিভাবে কামাই করা যাবে সেটা ...


স্কুল কলেজের বই তে যতটুকু ধর্মীয় জ্ঞান থাকে তা ইসলাম ধর্মকে আরও বিকৃত করে দেয় !!
কিন্তু শারিয়া লাইনে কি থাকে ? কি শিখানো হয় ? শুধু দাড়ি টুপি বোরখা পরা আর জঙ্গিবাদীত্ব ?

না , 

এইখানে শিখানো হয় কিভাবে এক জন মানুষ দুনিয়ার জীবন কাল কাটাবে শান্তিতে এরপর মৃত্যুর পর জান্নাতুল ফেরদাউসে যেয়ে থাকতে পারবে ...


শেখানো হয় সে তার নফস কে কিভাবে সৎ পথে চালাবে , কিভাবে সে আল্লাহ্‌র সব হুকুম মেনে চলবে ,কিভাবে শয়তান কে পরাজিত করবে , কিভাবে সে নবীর সুন্নত আঁকড়ে ধরবে , কিভাবে সে সহিহ ভাবে কুরআন পড়বে ও আমল করবে ও দাওয়াত দিবে , কিভাবে তাওয়াককুল করবে কিভাবে তার রিজিক আসবে , কিভাবে সে তার মা বাবার খেয়াল রাখবে , কিভাবে বউ/স্বামি সন্তানের খেয়াল রাখবে , কিভাবে প্রতিবেশী আত্মীয় ও গরীবের হক আদায় করবে ... 


তাঁকে সহিহ শুদ্ধ ভাবে কুরআন শিখায় , নামাজ শিখায় , যাকাত দেওয়া শিখায় , প্রতিটা দুয়া শিখায় , বিপদ থেকে মুক্তির পথ দেখায় , 

ইমান মজবুত করে দুনিয়া সহজ করে দেয় আর আখিরাতের জন্য এতো এতো এতো আমল জমা করায় ... মা বাবার মৃতুর পর চল্লিসা কুলখানি বিভিন্ন খতম নয় বরং এমন সব আমল শিখায় যার নাম সদগায়ে জারিয়া আর যেটা বাস্তবেই মা বাবার কবরে শান্তি দেয় ...


আপনি দেখবেন না বৃদ্ধাশ্রমে কোন হুজুর তাঁর মা বাবা কে দিয়ে আসছে , কারন কুরআন আমাদের শিখায় মা বাবা যেন উফ শব্দটা পর্যন্ত না করি আমরা বিরক্ত হয়ে বা রেগে ...
আজকে আপনি ভাবছেন আপনার সন্তান কে স্কুলে দিবেন না মাদরাসায় ...
স্কুলে দিলে একদিন আপনার সন্তান ভাব্বে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবো ? মাসে মাসে এতো গুলো খরচের টাকা দিবো ? 


কিন্তু শারিয়া ইলম আছে এমন এক ছেলে বা মেয়ে কখনও এরকম ভাব্বেনা , সে ভাব্বে কিভাবে মা বাবাকে মাথায় করে রাখা যায় , তাদের দুয়া পাওয়া যায় , তারা মায়ের পায়ের নিচে জান্নাত খুজে ...
বৃদ্ধাশ্রম গুলো দেখলে সত্যি খারাপ লাগে ... এই মা বাবা না হাটি হাটি পাপা করে বাচ্চাদের স্কুলে দিয়েছিলেন ? মাথার ঘাম পায়ে ফেলে না স্কুলের ফিস ভরেছিলেন ?
আজ এভাবে মাশুল দিচ্ছেন ?


একজন ইসলামিক মেয়ে কখনই তাঁর শাশুড়ির সাথে বাজে বিহেভ করবেনা , কারন সে জানে এই মায়ের পায়ের নিচে তাঁর স্বামীর জান্নাত , একজন ইসলামিক শাশুড়ি কখনই তাঁর বউ এর সাথে কেচ কেচ করবেনা কারন তাঁর জানা আছে এই মেয়েই আমার ছেলের দুনিয়া ও জান্নাতের সঙ্গী ... 

একজন ইসলামিক ছেলে কখনই তাঁর বউ বা একজন ইসলামিক বউ কখনই তাঁর স্বামীর হক অধিকার নিয়ে হেলাফেলা করবেনা ,


কেউ কারো উপর জুলুম করবেনা কারন তারা জানে তারা একে অপরের দুনিয়া ও আখিরাতের সঙ্গী , তারা জানে যা কিছু কষ্টের তা আল্লাহ্‌র তরফ থেকে পরীক্ষা ... এবং সবরের পর অবশ্যই শান্তি আসবে ...
ইসলামিক শিক্ষা একটা মানুষ কে হালাল আয় রোজগার করতে শিখায় , আর শিখায় জান্নাতে কিভাবে প্রাসাদ নির্মাণ করতে হয় ... 


সেই প্রাসাদে দুনিয়ার প্রিয় মানুষ গুলো কে নিয়ে কিভাবে থাকা যায় ...
কিন্তু দুনিয়াবি ইলম শুধু শিখায় কিভাবে দুনিয়াতে হাই ফাই ভাবে থাকা যায় , কিভাবে লোকের সন্মান কামানো যায় ... 

ধর্ম কর্ম তাদের কাছে ষাটের পরে অবসরের কাজ !!


জিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা তাঁর কাছেই ফিরে যাবো , তিনি আমাদের তাঁর ইবাদাত করতে সৃষ্টি করেছেন ... 

এই কাজ ছাড়া অন্য কাজ করে কেন মাফ আশা করবো তাঁর কাছে ?


আফসুস , আমরা গড়গড়ায়ে ইংলিশ পড়তে পারি , কিন্তু সুরা ইখলাস পারিনা ... 


আমরা দিনে দুই চাইর ঘণ্টা এক্সারসাইজে কাটাতে পারি কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারিনা ...


শীতের সময় আপাদমস্তক ঢেকে চলি অথচ সামান্য একটা জিলবাব গায়ে দিয়ে চলতে পারিনা !


আমরা দুনিয়া দারী এতো আপন করে নিয়েছি যত টা না জন্মের পর মা তাঁর সন্তান কে পরম স্নেহে বুকে মিশিয়ে নেন ...


সন্তান গড়ার কারিগর আপনি , তাঁকে আখিরাতের জন্য গড়েন , দুনিয়ার জন্য না ...
সুরাহ তাহরিমের ৬ নং আয়াতে আল্লাহ্‌ বলেছেন '' ইয়া আইয়ুহাল লাজিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম না র ... ... ''


''হে মুমিনগণ , তোমরা নিজেদের কে এবং তোমাদের পরিবার পরিজন কে সেই অগ্নি থেকে রক্ষা কর ''
প্রতিটা বাবা , প্রতিটা ভাই , প্রতিটা স্বামী ,প্রতিটা ছেলে ... নিজেদের পরিবার কে আগুন থেকে রক্ষা করতে বলেছেন আল্লাহ্‌ ...


আর এটা সম্ভব তখনই যখন আপনি শিখবেন , আমল করবেন , শিখাবেন আর সবর করবেন ...
ইলম অর্জন করা প্রত্যেক টা মানুষের উপর ওয়াজিব ...

 এই ইলম স্কুল কলেজের ইলম না , এই ইলম সেই ইলম যেই ইলম আপনি পাবেন কোন সহিহ ইসলাম শিক্ষার মাদরাসায় ...
Zainab Al-Gazi